বড়াইগ্রামে প্রায় শতবর্ষের ঈদগাহ দখল চেষ্টা ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার মানববন্ধন করেছে এলাকাবাসী। ভান্ডারদহ পূর্বপাড়া পিরপাল খোদাখানা কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন সড়কে ওই মানববন্ধন হয়েছে। এতে ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল লতিফ খাঁ, সম্পাদক রওশন আলম, সাবেক সভাপতি লুৎফর রহমান মন্ডল বক্তব্য দেন। বক্তারা বলেন, সংসদ নির্বাচনের পর থেকে স্থানীয় আব্দুল জলিল ও আব্দুল করিম জমিটি তাদের বলে দাবি করে ঈদমাঠে নামাজ পড়তে নিষেধ করেন। তারা ঈদগাহের সঙ্গে জড়িতদের নামে মামলা দিয়ে হয়রানিও করছেন। বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি