ছয় দিনের জানাজা মিছিলের পর ইমাম রেজার মাজারে শায়িত হলেন ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। বৃহস্পতিবার তাকে দাফন করা হয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা অনলাইন।

বৃহস্পতিবার মাশহাদের জনাকীর্ণ রাস্তা দিয়ে ট্রাকে করে ধীরে ধীরে খামেনির মরদেহ ইমাম রেজার মাজারের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। কালো পোশাক পরা শোকাহতরা ইরানের পতাকা, প্রয়াত নেতার ছবি এবং বিপ্লবী স্লোগান লেখা লাল প্ল্যাকার্ড নাড়াচ্ছিল।

২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েল যুদ্ধের প্রথম দিনে পরিবারের অন্য সদস্যদের সাথে নিহত হন খামেনি। যুদ্ধাবস্থার কারণে ওই সময় খামেনির জানাজা অনুষ্ঠিত হয়নি। সর্বোচ্চ এই নেতার জন্য ইরান সপ্তাহব্যাপী গণ জানাজা মিছিলের আয়োজন করে। তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় নিহতদের প্রথম জানাজা হয়। এরপর ইরানের বিভিন্ন প্রদেশ ঘুরিয়ে খামেনির মরদেহ আনা হয় মাশহাদে।