গোল করতে পারলে হ্যারি কেইন হয়ে যাবেন ইংল্যান্ডের বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা, এটা সবারই জানা ছিলো। তিনি গোল পাবেন সেই বিশ্বাসটাও ছিল সবার। শেষ পর্যন্ত হয়েছেও তাই।

পানামার বিপক্ষে নিউ জার্সি স্টেডিয়ামে ম্যাচের ৬৭ মিনিটে গোল করে ব্যবধান ২-০ করার পাশাপাশি তিনি বনে গেছেন ইংলিশদের বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার। তার নামের পাশে এখন গোল ১১টি। পেছনে ফেলেছেন ১০ গোল করা গ্যারি লিনেকারকে।

৬২ মিনিটে গোল করে ডেডলক ভাঙা বেলিংহ্যাম অ্যাসিস্ট করেন কেইনকে। প্রতিপক্ষের ডিফেন্ডারকে পেছনে ফেলে গোললাইন পর্যন্ত গিয়ে দারুণ একটি ক্রস ভাসিয়ে দেন। সেই বল হেডে জালে জড়ান হ্যারি কেইন।

চলমান বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল করার পর পানামার বিপক্ষে এখন পর্যন্ত গোল করলেন কেইন। ফলে এই বিশ্বকাপে তার গোলসংখ্যা ৩।

আইএন