ঘানার বিপক্ষে ড্র করলেই চলবে এমন ম্যাচে প্রথমার্ধে এক গোল করে এগিয়ে গেছে ক্রোয়েশিয়া। গোলের পাশাপাশি ঘানাকে সেভাবে আক্রমণ করতে দেয়নি লুকা মদরিচরা।
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ‘এল’ গ্রুপের ম্যাচটিতে প্রথমার্ধে ক্রোয়েশিয়া এগিয়ে গেছে পেতার সুচিচের গোলে।
৩১ মিনিটে গোলের দেখা পায় ক্রোয়েশিয়া। মাতেও কোভাচিচের পাস থেকে বক্সের বাইরে থেকে ডান পায়ের দুর্দান্ত শটে বল জালের নিচের বাঁ কোণে পাঠান পেতার সুচিচ। এই গোলে ঘানার বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ক্রোয়েশিয়া।
একাধিক সুযোগ মিস করায় গোলের ব্যবধান আর বাড়াতে পারেনি ক্রোয়েশিয়া। চেষ্টা চালালেও বারবার ব্যর্থ হতে হয়েছে।
১৭ মিনিটে দ্রুতগতির পাল্টা আক্রমণে মার্টিন বাতুরিনার পাস থেকে বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শট নেন নিকোলা ভ্লাসিচ। তবে তার দুর্দান্ত প্রচেষ্টা বাঁ দিকের পোস্টে লেগে ফিরে আসে।
সেট-পিস থেকে লুকা মদরিচের দারুণ ক্রসে বক্সের মাঝখান থেকে ২১ মিনিটে হেড করেন মারিন পংরাচিচ। তবে তার হেডটি গোলবারের অনেক ওপর দিয়ে বাইরে চলে যায়।
গোল হওয়ার এক মিনিট আগেই আরেকটি চেষ্টা চালিয়েছিল ক্রোয়েশিয়া। কিন্তু সেটি বিফলে যায়। ৩০ মিনিটে লুকা মদরিচের ফ্রি কিক থেকে থেকে বক্সের মাঝখান থাকা ইভান পেরিসিচ হেড করেন। তবে ঘানার গোলরক্ষক বেনজামিন আসারে নিচের বাঁ কোণে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত সেভ করেন।
প্রথমার্ধে ৫১ শতাংশ বল দখলে রেখে ৫টি শট নিয়ে দুটি লক্ষ্যে রেখেছে ক্রোয়েশিয়া। অন্যদিকে ঘানা ৪৯ শতাংশ বল দখলে রাখলেও মাত্র একটি শট নিলেও সেটি ছিল লক্ষ্যভ্রষ্ট।
আইএন








