ইংল্যান্ডের কাছে হারলেও পানামাকে হারিয়ে রাউন্ড অব ৩২-এ যাওয়ার সম্ভাবনা টিকিয়ে রেখেছে ক্রোয়েশিয়া। ঘানার বিপক্ষে ড্র করলেও নিশ্চিত হয়ে যাবে নকআউট।

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ‘এল’ গ্রুপের ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৩টায়।

সেই ম্যাচের জন্য শুরুর একাদশ ঘোষণা করেছে ক্রোয়েশিয়া ও ঘানা। দুই দলই পরিবর্তন এনেছে তিনটি করে।

পানামার বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন এনেছে ক্রোয়েশিয়া। দল থেকে বাদ পড়েছেন ইয়োশকো গভার্দিওল, মার্কো পাসালিচ ও পেতার মুসা। তাদের জায়গায় শুরুর একাদশে সুযোগ পেয়েছেন নিকোলা ভ্লাসিচ, পেতার সুচিচ ও আন্তে বুদিমির।

ঘানাও দলে তিনটি পরিবর্তন এনেছে। ইংল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ড্র করা ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন করেছে ঘানা। শুরুর একাদশে জায়গা পেয়েছেন ডেরিক লুকাসেন, এলিশা ওউসু ও কামালদীন সুলেমানা। তাদের জন্য জায়গা ছেড়েছেন নাথান ওপোকু, ইনাকি উইলিয়ামস ও ক্যালেব ইয়েরেঙ্কি।

ক্রোয়েশিয়া একাদশ

ডমিনিক লিভাকোভিচ (গোলরক্ষক), যোসিপ স্টানিশিচ, মারিন পংরাচিচ, জোস্কো শুতালো, মাতেও কোভাচিচ, লুকা মদরিচ, নিকোলা ভ্লাসিচ, মার্টিন বাতুরিনা, পেতার সুচিচ, আন্তে বুদিমির, ইভান পেরিসিচ।

ঘানা একাদশ

আসারে (গোলরক্ষক), অ্যাডজেটে, মেনসাহ, লুকাসেন, সেনায়া, টমাস পার্টে, সিবো, অ্যান্টোইন সেমেনিও, এলিশা ওউসু, আন্দ্রে আইয়ু, কামালদীন সুলেমানা।

আইএন