ইরানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে পরের রাউন্ডে চলে গেছে মিশর। তবে সেই ম্যাচের ৫৭ মিনিটে হাঁটুর চোটে মাঠ ছাড়েন মোহাম্মদ সালাহ।
ম্যাচের ৫৭ মিনিটে হঠাৎ করেই মোস্তফা জিকু মাঠে নামেন মোহাম্মাদ সালাহকে তুলে নিলে। ম্যাচ শেষে মিশরের প্রধান কোচ হোসাম হাসান জানান, দলের মেডিকেল স্টাফ সালাহর চোট পরীক্ষা করছেন।
তিনি আরও বলেন, ‘আমি সালাহর সঙ্গে কথা বলেছি। সে বলেছে, সে ঠিক আছে এবং চোটটি গুরুতর নয়। মেডিকেল দলের সঙ্গে কথা বলার এখনও সময় আছে। আমার বিশ্বাস, সে ফিরবে। সালাহ নিজেও আমাকে আশ্বস্ত করেছে যে সে ঠিক হয়ে যাবে।’
বিশ্বকাপ শুরুর আগে মিশরের স্কোয়াড নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেন কোচ হোসাম হাসান। তার বিশ্বাসকে সঠিক প্রমাণ করেছে মোহাম্মদ সালাহরা। দল এখন পৌঁছে গেছে নকআউটে।
আগামী ৪ জুলাই অস্ট্রেলিয়ার বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচে মাঠে নামবে মিশর। সেই ম্যাচে চোটের কারণে সালাহ খেলতে না পারলে সেটি বড় ধাক্কা হবে হোসাম হোসেনের দলের জন্য।
চারবার প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জয়ী সালাহ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচে নিজের ৬৮তম আন্তর্জাতিক গোলটি করেন। এছাড়া চলতি টুর্নামেন্টে তিনি আরও দুটি গোলে অ্যাসিস্টও করেছেন।
আইএন






