মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব ভালো এবং কাতারে সাম্প্রতিক বৈঠকগুলো ইতিবাচকভাবে সম্পন্ন হয়েছে। বুধবার তিনি এ কথা বলেছেন বলে জানিয়েছে ডন অনলাইন।
একটি সফরে যাওয়ার আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। তাদের খুব ভালো বৈঠক হয়েছে, এবং আমরা দেখব।”
দীর্ঘমেয়াদী চুক্তির ব্যাপারে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের বৈঠকে প্রসঙ্গে তিনি বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় ইরান ‘অনেক দূর এগিয়েছে।’
ট্রাম্প বলেছেন, “গত সপ্তাহে আমরা তাদের ওপর খুব কঠোর হয়েছি। আমি মনে করি তারা ঠিক আছে। বিষয়টি হলো ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণ, এটি খুবই সহজ এবং ইরান কখনোই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না।”








