নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানাপ্রাচীর ঝুঁকিপূর্ণ, আবাসিক ভবন জরাজীর্ণ এবং চিকিৎসা সরঞ্জাম অকার্যকর হয়ে পড়ার বিষয়ে ৭১ বিধিতে নোটিশ দেন সংরক্ষিত নারী আসনের সংসদ-সদস্য বিলকিস ইসলাম। নোটিশের ওপর বক্তব্য দেওয়ার জন্য বিলকিস ইসলামকে ফ্লোর দেন স্পিকার। তিনি বক্তব্য শুরু করলে একপর্যায়ে ‘মাননীয় স্বাস্থ্যমন্ত্রী’ বলে স্পিকার দুইবার দৃষ্টি আকর্ষণ করলেও স্বাস্থ্যমন্ত্রী কর্ণপাত করেননি। তখন স্পিকার বলেন, ইউ আর সো বিজি। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আপনার উদ্দেশে বক্তব্য রাখছেন সদস্য, একটু দয়া করে শুনুন।’