ইউক্রেনীয় কর্তৃপক্ষের তথ্যমতে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ৮ জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ‘ভয়াবহ হামলা’র নিন্দা জানিয়েছেন। সোমবার জেলেনস্কি জানান, সম্মুখসারির এলাকা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে শিল্প-কেন্দ্র দিনিপ্রো শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫ জন নিহত ও ২৮ জন আহত হন; শহরটি নিয়মিতভাবে রুশ বাহিনীর হামলার লক্ষ্যবস্তু হয়ে থাকে। আল জাজিরা