জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বড় পর্দায় আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার বিশ্বকাপ ফুটবল খেলা দেখা কেন্দ্র করে মারধরের ঘটনায় এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তার নাম আসাদুজ্জামান ইমন। একই ঘটনায় আরেক শিক্ষার্থীর আবাসিক হলে অবস্থান, একাডেমিক কার্যক্রম ও ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এক অফিস আদেশে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের শিক্ষার্থী আসাদুজ্জামান ইমনকে সাময়িক বহিষ্কার করে।

পাশাপাশি দর্শন বিভাগের শিক্ষার্থী শাহানুর রহমানের বিরুদ্ধে আবাসিক হলে অবস্থান, একাডেমিক কার্যক্রম ও ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।