চলমান ফুটবল বিশ্বকাপের জোয়ারে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের সম্পৃক্ত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বৈশ্বিক স্মার্টফোন ব্র্যান্ড অপো। দেশের ফুটবলকে উৎসাহিত করতে এবং তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সাথে অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

এই অংশীদারিত্বের আওতায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যার বিজয়ীরা জাতীয় দলের অধিনায়কের সাথে বসে সরাসরি সেমিফাইনাল খেলা দেখার সুযোগ পাবেন।

অপো দেশব্যাপী একটি বিশ্ববিদ্যালয়ভিত্তিক ক্যাম্পেইন শুরু করেছে। ‘কোন বিশ্ববিদ্যালয় পাবে জামাল ভূঁইয়ার সাথে সেমিফাইনাল দেখার সুযোগ?’ শীর্ষক এই প্রচারণায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ ক্যাম্পাসের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ও নির্দিষ্ট প্রক্রিয়ায় যে বিশ্ববিদ্যালয় থেকে সবচেয়ে বেশি ভোট ও সমর্থন পাওয়া যাবে, সেই ক্যাম্পাসটিকে বিজয়ী ঘোষণা করা হবে।

আগামী ১৬ জুলাই অনুষ্ঠেয় বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচের দিন বিজয়ী বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করবে অপো। সেখানে সাধারণ শিক্ষার্থীদের সাথে বসে খেলা উপভোগ করবেন অধিনায়ক জামাল ভূঁইয়া।

এ বিষয়ে আরও বিস্তারিত জানতে অপো বাংলাদেশের ওয়েবসাইট ভিজিট করুন।