মহাদেবপুরে জমিতে বৃষ্টির পানি যাওয়া নিয়ে বিরোধের জেরে ভাতিজার আছাড়ে প্রাণ হারিয়েছেন চাচা। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার ছোট মহেশপুর গ্রামে। নিহত আব্দুল জব্বার (৬৫) মহেশপুর গ্রামের মৃত তাছির উদ্দীনের ছেলে। এঘটনায় ঘাতক ভাতিজাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, নিহত আব্দুল জব্বারের সঙ্গে তার ভাই আব্দুল হাইয়ের ছেলে চপলের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার আব্দুল জব্বারের বাড়ির দিক থেকে বৃষ্টির পানি চপলের জমিতে গড়িয়ে যাচ্ছিল। এ নিয়ে উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ভাতিজা চপল তার চাচাকে তুলে আছাড় মেরে গলা টিপে ধরে।

এ সময় শ্বাসরোধে চাচা আব্দুল জব্বারের মৃত্যু হয়। ওসি মো. ওমর ফারুক বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।