জাতীয় প্রেস ক্লাবের সদস্য ও তাদের পরিবারের চিকিৎসায় বিশেষ সুবিধা দিতে থাইল্যান্ডের অন্যতম শীর্ষ পাইয়াথাই-২ ইন্টারন্যাশনাল হসপিটালের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার প্রেস ক্লাবের কনফারেন্স রুমে পাইয়াথাই-২ ইন্টারন্যাশনাল হসপিটালের পক্ষে মার্কেটিং ডিরেক্টর সোরাওং সিরিবুনপান এবং জাতীয় প্রেস ক্লাবের পক্ষে এর সভাপতি কবি হাসান হাফিজ এ চুক্তিতে স্বাক্ষর করেন। প্রেস ক্লাবের স্বাস্থ্যসেবা উপকমিটির আহবায়ক একেএম মোহসিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ, জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ বখতিয়ার রানা, ম্যানেজিং কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, শাহনাজ পলি, সিনিয়র সাংবাদিক রফিকুর রহমান, বুলবুল আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলামসহ সিনিয়র সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।








