গাজীপুর জেলার দুস্থ ও অসহায় জনসাধারণের জন্য মানবিক সহায়তা ও ত্রাণ বিতরণের অংশ হিসেবে গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে কালিয়াকৈর উপজেলার ক্ষতিগ্রস্ত জনসাধারণের মাঝে চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চেক প্রদান করেন জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ডক্টর চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। কালিয়াকৈর উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ত্রাণ বিতরণ কাজের মূখ্য সমন্বয়ক নজরুল ইসলাম, নূরুল ইসলাম সিকদার প্রমুখ।








