একসময় ভ্রমণ মানেই ছিল জনপ্রিয় কোনো গন্তব্যে যাওয়া। দর্শনীয় স্থান ঘুরে দেখা আর ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা। কিন্তু জেন–জি সেই ধারণাই বদলে দিচ্ছে। তাদের কাছে ভ্রমণ কেবল স্থান নয়, বরং একটি অনুভূতি, অভিজ্ঞতা এবং নিজেকে নতুনভাবে আবিষ্কারের উপায়। তাই ভ্রমণের সঙ্গে যুক্ত হচ্ছে নতুন নতুন শব্দ ও ধারণা। জেনে নেওয়া যাক এমনই কয়েকটি নতুন ট্রাভেল ট্রেন্ড।

মাইক্রো-কেশন (Micr০–cation)

মাইক্রো-কেশন হলো অল্প সময়ের ভ্রমণ। যেখানে মানসিকভাবে সতেজ হওয়ার লক্ষ্যে সপ্তাহান্তেই কাছাকাছি কোথাও ঘুরে আসা। এই ভ্রমণের স্থায়িত্ব ২৪ থেকে ৭২ ঘণ্টা।

রুম রটিং (Room Rotting)

এই ভ্রমণের উদ্দেশ্য সব সময় ঘুরে বেড়ানো নয়; বরং আরামদায়ক কোনো হোটেল বা রিসোর্টে থেকে বিশ্রাম নেওয়া, বই পড়া বা ঘুমিয়েই পুরো ছুটি কাটানো। রুম রটিং হলো এমন একটা জায়গায় গিয়ে থাকা, যেখানে আরাম করা ও খাওয়াটাই মুখ্য। অনেকে চিন্তা করার জন্য, অ্যাসাইনমেন্ট বা লেখালেখির জন্যও এমন ভ্রমণ বেছে নেন।

ক্যানন ইভেন্ট ট্রিপ (Canon Event Trip)

এটি এমন একটি ভ্রমণ, যা জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। হতে পারে জীবনের প্রথম একা বিদেশভ্রমণ, বন্ধুদের সঙ্গে বিশেষ কোনো সফর বা নতুন অভিজ্ঞতার সন্ধানে যাওয়া।

ডি-ইনফ্লুয়েন্সড ট্রাভেল (De-influenced Travel)

কম পরিচিত জায়গায় যাওয়াকে বলে ডি–ইনফ্লুয়েন্সড ট্রাভেল

এ ক্ষেত্রে ভ্রমণকারীরা জনপ্রিয় ‘ইনস্টাগ্রাম স্পট’ এড়িয়ে চলেন। তাঁরা নিজেরাই খুঁজে নেন তুলনামূলক নিরিবিলি ও কম পরিচিত গন্তব্য।

মিরর ট্রিপ (Mirror Trip)

মূলত নিজেকে আবিষ্কারের উদ্দেশ্যে ভ্রমণ। নিজের সঙ্গে সময় কাটানো, মানসিক প্রশান্তি খোঁজা বা ব্যক্তিগত বিকাশই এই বেড়ানোর লক্ষ্য। অনেক সময় কোনো একটা বিশেষ সিদ্ধান্ত নেওয়ার আগে নিরিবিলি ভাবার জন্যও কেউ এমন একটি ট্রিপে যেতে পারেন।

ট্রেন্ডে থাকা জেন–জিদের নতুন ৫ ডেটিং টার্ম

হোয়াই-কেশন (Why–cation)

লোকাল লোর হান্টিং ট্রাভেলে স্থানীয় সংস্কৃতি জানার চেষ্টা থাকে

এই ভ্রমণের আগে প্রশ্ন থাকে—‘কেন যাচ্ছি?’ অর্থপূর্ণ কোনো কারণ বা উদ্দেশ্য থাকলেই পরিকল্পনা করা হয় সফরের।

লোকাল লোর হান্টিং (Local Lore Hunting)

এই ভ্রমণে পর্যটকেরা স্থানীয় ইতিহাস, লোককাহিনি, সেখানকার মিথ ও সংস্কৃতি জানার চেষ্টা করেন।

মিন্টি বি ট্রাভেল (Minty B Travel)

মানসিক চাপ থেকে সাময়িক মুক্তির জন্য স্বল্প পরিসরের ভ্রমণ। নতুন নতুন রাস্তায় হাঁটা, এক জায়গা ঘুরতে গিয়ে আশপাশের কোথাও ঘুরে আসা এই ভ্রমণের মধ্যেই পড়ে।  

সূত্র: লাইফস্টাইল এশিয়া

জেন-জি ডেটিং ডিকশনারি: বর্তমান সময়ে সম্পর্ক বুঝতে যে ১০ শব্দ জানা জরুরি