অনেকে মনে করেন, বয়সকে হার মানাতে হলে দামি জিম, ব্যক্তিগত প্রশিক্ষক কিংবা কঠোর খাদ্যনিয়মের বিকল্প নেই। কিন্তু বাস্তবে দীর্ঘদিন ধরে কিছু স্বাস্থ্যকর অভ্যাস ধরে রাখাই সবচেয়ে বড় ভূমিকা রাখে। বিশ্বখ্যাত গায়িকা, অভিনেত্রী ও নৃত্যশিল্পী জেনিফার লোপেজও ঠিক সেটিই করে দেখিয়েছেন।

জেনিফার লোপেজের তারুণ্য ধরে রাখার ৫ জাদুমন্ত্র৫৬ বছর বয়সেও মঞ্চে তার প্রাণবন্ত পারফরম্যান্স, ঝলমলে উপস্থিতি এবং ফিট শরীর অনেকের কাছেই বিস্ময়ের। এর পেছনে রয়েছে এমন কিছু সহজ অভ্যাস, যা চাইলে যে কেউ নিজের জীবনেও অন্তর্ভুক্ত করতে পারেন।

নিয়মিত শরীরচর্চা, তবে অতিরিক্ত নয়জেনিফার লোপেজের তারুণ্য ধরে রাখার ৫ জাদুমন্ত্র

সুস্থ থাকতে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা ব্যায়াম করতেই হবে-এমন ধারণা ঠিক নয়। জেনিফার লোপেজ সপ্তাহে চার দিন নিয়ম মেনে শরীরচর্চা করেন। কাজের ব্যস্ততা থাকলেও তিনি এই রুটিন বজায় রাখার চেষ্টা করেন।

আরও পড়ুন

প্রিয়াঙ্কার গাউনে রঙের ঝলক, মুগ্ধ ফ্যাশনপ্রেমীরা

ফিটনেস বিশেষজ্ঞরাও বলেন, একটানা কয়েক দিন ব্যায়াম করে পরে দীর্ঘ বিরতি দেওয়ার চেয়ে নির্দিষ্ট সময়সূচি মেনে নিয়মিত অনুশীলন করা অনেক বেশি কার্যকর। তাই নিজের সুবিধামতো সপ্তাহে চার বা পাঁচ দিন ব্যায়াম করাই হতে পারে ভালো সিদ্ধান্ত।

জেনিফার লোপেজের তারুণ্য ধরে রাখার ৫ জাদুমন্ত্রখাবারের তালিকায় রাখেন পুষ্টির ভারসাম্য

সুস্থ থাকার অন্যতম ভিত্তি হলো সুষম খাদ্যাভ্যাস। জেনিফারের প্রতিদিনের খাবারে থাকে প্রচুর শাকসবজি, মানসম্মত প্রোটিন এবং পুষ্টিকর উপাদান। তিনি এমন কোনো কঠোর ডায়েট অনুসরণ করেন না, যা কয়েক দিন পর আর ধরে রাখা সম্ভব হয় না। আপনিও প্রতিদিনের খাবারে বেশি সবজি, পর্যাপ্ত প্রোটিন এবং কম প্রক্রিয়াজাত খাবার রাখার চেষ্টা করতে পারেন। দীর্ঘমেয়াদে এই ছোট পরিবর্তনই বড় সুফল এনে দিতে পারে।

জেনিফার লোপেজের তারুণ্য ধরে রাখার ৫ জাদুমন্ত্রআনন্দ দেয় এমন ব্যায়ামই বেছে নিন

সব ধরনের শরীরচর্চা সবার জন্য সমান উপভোগ্য নয়। জেনিফারের ক্ষেত্রে নাচ শুধু পেশার অংশ নয়, এটি তার ফিট থাকারও অন্যতম মাধ্যম। এতে শরীর সক্রিয় থাকে, পাশাপাশি মনও ভালো থাকে। যদি জিমে যেতে ভালো না লাগে, তাহলে বিকল্প হিসেবে দ্রুত হাঁটা, সাইকেল চালানো, সাঁতার কাটা কিংবা নাচের মতো শরীরচর্চা বেছে নিতে পারেন। যে অনুশীলন করতে ভালো লাগে, সেটি দীর্ঘদিন ধরে চালিয়ে যাওয়াও সহজ হয়।

জেনিফার লোপেজের তারুণ্য ধরে রাখার ৫ জাদুমন্ত্রপর্যাপ্ত ঘুমকে দেন বিশেষ গুরুত্ব

স্বাস্থ্য ভালো রাখতে ঘুমের গুরুত্ব অনেক। সারাদিনের ব্যস্ততার পর পর্যাপ্ত বিশ্রাম শরীরকে পুনরুজ্জীবিত হতে সাহায্য করে। জেনিফার লোপেজ প্রতিদিন যথেষ্ট সময় ঘুমানোর চেষ্টা করেন।

আরও পড়ুন

মাতৃত্বের ছোঁয়ায় অন্যরকম কারিশমা

তার মতে, সুযোগ থাকলে ৯ থেকে ১০ ঘণ্টা ঘুমানো ভালো। তবে অন্তত ৮ ঘণ্টা ঘুমকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন। যদিও বিশেষজ্ঞরা বলেন, প্রয়োজনীয় ঘুমের সময় ব্যক্তি ভেদে ভিন্ন হতে পারে। তাই নিজের শরীরের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত বিশ্রাম নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

জেনিফার লোপেজের তারুণ্য ধরে রাখার ৫ জাদুমন্ত্রক্ষতিকর অভ্যাস থেকে দূরে থাকেন

শুধু ভালো অভ্যাস গড়ে তুললেই হবে না, ক্ষতিকর অভ্যাস ত্যাগ করাও সমান জরুরি। জেনিফার লোপেজ ধূমপান করেন না। পাশাপাশি অ্যালকোহল এবং অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ থেকেও নিজেকে বিরত রাখেন।তার বিশ্বাস, দীর্ঘদিন ধরে এসব বিষয় নিয়ন্ত্রণে রাখার ফলেই শরীর ও ত্বক দুটিই সুস্থ ও সতেজ থাকে।

জেনিফার লোপেজের তারুণ্য ধরে রাখার ৫ জাদুমন্ত্রসুস্থ জীবনের শুরু ছোট ছোট সিদ্ধান্ত থেকেই

একদিনে জীবনযাত্রার সবকিছু বদলে ফেলা সম্ভব নয়, প্রয়োজনও নেই। বরং প্রতিদিন একটি ভালো অভ্যাস গড়ে তোলা কিংবা একটি খারাপ অভ্যাস ত্যাগ করার সিদ্ধান্তই সুস্থ জীবনের দিকে বড় পদক্ষেপ হতে পারে।

আরও পড়ুন

সমুদ্রের নীল জলে নুসরাতের মোহময় বিকিনি লুক

ফিট থাকার কোনো সহজ শর্টকাট নেই। তবে নিয়মিত শরীরচর্চা, সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম এবং সচেতন জীবনযাপন-এই কয়েকটি অভ্যাস দীর্ঘদিন সুস্থ ও প্রাণবন্ত থাকতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জেনিফার লোপেজের জীবনযাপন সেই বাস্তবতারই একটি উদাহরণ।

তথ্যসূত্র: এমএসএন

জেএস/