বিশ্বের সবচেয়ে জোরালো কণ্ঠস্বরের অধিকারী হিসাবে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার ৫৮ বছর বয়সি জোসেফ ম্যাকগ্রেইল বেটআপ। তার কণ্ঠস্বরের তীব্রতা পরিমাপ করা হয়েছে ১২২ দশমিক ৪ ডেসিবেল। যা উড্ডয়নের সময় জেট বিমানের শব্দ বা অ্যাম্বুলেন্সের সাইরেনের সমপর্যায়ের। তাকে বিশ্বের সবচেয়ে জোরালো মানবকণ্ঠের অধিকারী হিসাবে স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। জোসেফ বলেন, এ ধরনের কণ্ঠস্বর অর্জনের জন্য তিনি কোনো বিশেষ প্রশিক্ষণ নেননি। তার মতে, এমন রেকর্ড গড়ার জন্য আলাদা কোনো অনুশীলনের পদ্ধতি নেই। সামা অনলাইন।