বিচিত্র ও সুস্বাদু খাবারের জন্য ফ্রান্সের সুনাম বিশ্বজুড়ে। ঐতিহ্যবাহী ফরাসি রান্নায় যেমন রয়েছে সূক্ষ্ম স্বাদ, তেমনি রয়েছে সহজ কিছু স্ন্যাকসও, যা ঘরেই খুব সহজে তৈরি করা যায়। বিশ্বকাপের ম্যাচ দেখতে দেখতে যদি পরিবারের সদস্য বা বন্ধুদের জন্য ঝটপট কোনো বিদেশি খাবার বানাতে চাইলে ফ্রান্সের জনপ্রিয় ক্রোক মেসিয়ে বানিয়ে নিতে পারেন।

খুব অল্প উপকরণে বানানো খাবারটি হতে পারে ম্যাচ নাইটের জন্য আপন প্রথম পছন্দ। বিশ্বকাপের ম্যাচ দেখার সময় এক কাপ কফি বা ঠান্ডা পানীয়ের সঙ্গে ফরাসি স্ন্যাকসের স্বাদ হবে আরো মজাদার।

আসুন জেনে নেওয়া যাক ফ্রান্সের ক্রোক মেসিয়ে কীভাবে তৈরি করবেন-

jago

উপকরণ

  • পাউরুটি পিস ৪টি
  • হ্যাম বা চিকেন ব্রেস্ট স্লাইস ব্রেস্ট ১ কাপ
  • গ্রেট করা চিজ দেড় কাপ
  • রসুনকুচি ১ চা চামচ
  • মাখন ৩ টেবিল চামচ
  • মাস্টার্ড সস ২-৩ চা চামচ
  • ময়দা ১ টেবিল চামচ
  • তরল দুধ আধা কাপ
  • গোলমরিচ গুঁড়া পরিমাণ মতো

 jago

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি প্যানে অল্প মাখন গরম করে চিকেন স্লাইস বা ছোট টুকরোগুলো হালকা সোনালি হওয়া পর্যন্ত ভেজে তুলে রাখুন।

এরপর একই প্যানে ১ টেবিল চামচ মাখন গলিয়ে তাতে কুচি করা রসুন ও ময়দা দিয়ে প্রায় ১ মিনিট নেড়ে ভাজুন। এবার অল্প অল্প করে দুধ ঢালতে থাকুন এবং একটানা নেড়ে মিশিয়ে নিন, যাতে কোনো দলা না থাকে। মিশ্রণটি ঘন হয়ে ক্রিমি হোয়াইট সসের মতো হলে স্বাদমতো লবণ ও গোলমরিচ গুঁড়া মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিন।
এবার একটি পাউরুটির স্লাইসের ওপর পাতলা করে হোয়াইট সস মাখিয়ে তার ওপর অল্প মাস্টার্ড সস ছড়িয়ে দিন। এরপর ভাজা চিকেন স্লাইস বা টুকরো সাজিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ গ্রেট করা চিজ ছড়িয়ে দিন। অন্য একটি পাউরুটির স্লাইস দিয়ে স্যান্ডউইচটি ঢেকে দিন।

jago

স্যান্ডউইচের ওপরের অংশেও আরও কিছুটা হোয়াইট সস মাখিয়ে দিন এবং ওপরে গ্রেট করা চিজ ছড়িয়ে দিন।
ওভেনে তৈরি করতে চাইলে ওভেন ২০০ ডিগ্রি সেলসিয়াসে আগে থেকেই প্রি-হিট করে নিন। এরপর স্যান্ডউইচটি ১০-১২ মিনিট বেক করুন, অথবা চিজ পুরোপুরি গলে ওপরে সুন্দর সোনালি রং না আসা পর্যন্ত বেক করুন।

আরও পড়ুন

বিশ্বকাপের সময় টেবিলে রাখুন আলজেরিয়ার জনপ্রিয় কিমা বুরেক

ওভেন না থাকলে, একটি নন-স্টিক প্যানে সামান্য মাখন গরম করে স্যান্ডউইচটি রাখুন। চুলার আঁচ একেবারে কমিয়ে প্যানটি ঢাকনা দিয়ে ঢেকে দিন। ধীরে ধীরে চিজ গলে গেলে এবং পাউরুটির নিচের অংশ সোনালি ও মুচমুচে হয়ে উঠলে নামিয়ে নিন।

সবশেষে স্যান্ডউইচটি মাঝখান থেকে ত্রিভুজ আকারে কেটে ওপর থেকে সামান্য গোলমরিচ গুঁড়া ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

আরও পড়ুন

ছুটির দিনে বানিয়ে ফেলুন অস্ট্রিয়ার জনপ্রিয় খাবার উইনার শ্নিটজেল

এসএকেওয়াই