বাবা

রোদে পুড়ে কালচে হয়েছে বাবার দেহ!
তবুও হাল ছাড়েননি সংসারের...

জন্ম-মৃত্যু

পৃথিবীতে জন্মে ছিলাম বাবা-মায়ের আনন্দে,
চলে গেলাম আবার তাদের কাঁদিয়ে।

ঠিকানা

স্বপ্নে এসেছিলাম বেড়াতে,
স্বপ্ন ভেঙে রয়ে গেলাম
সেই আপন ঠিকানায়।

সোনালি অতীত

শৈশব কেটেছে বিটিভির
সাদা-কালো পর্দাজুড়ে,
এখন চোখের জ্যোতি ক্ষয়ে যায়
মুঠোফোনের ভিড়ে।

সম্পদ

জমিদারের অঢেল সম্পদ ছিল,
ভূমিহীনের ছিল না গৃহ।
অতঃপর শেষ রায়ে উভয়ই ভাগে
পেল সাড়ে তিন হাত!

এসইউ