জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জিঞ্জিরাম নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের উত্তর মকিরচর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে জিঞ্জিরাম নদীতে একজনের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে বাহাদুরাবাদ নৌ-থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। উদ্ধারকৃত মরদেহটি অনেক পুরোনো হওয়ায় পচে বিকৃত হয়ে গেছে।বাহাদুরাবাদ নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারুণ চন্দ্র বর্মণ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অজ্ঞাত ওই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্ত করার জন্য ডিএনএ পরীক্ষা করা হবে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।
অপরাধ
জিঞ্জিরাম নদীতে ভাসছিল কার লাশ?

শেয়ার করুন







