জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জুলাই পদযাত্রায় অংশ নিতে সোমবার গাজীপুরের কালীগঞ্জে যাচ্ছেন দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ শীর্ষ নেতারা।

সোমবার (৬ জুলাই) বিকেল ৪টায় কালীগঞ্জ বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হবে জুলাই বিপ্লবীদের মহাসমাবেশ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জুলাই গণঅভ্যুত্থানের এক দফার ঘোষক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অ্যাড. আলী নাছের খান, গাজীপুর জেলা এনসিপির আহ্বায়ক ও কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এম এম শোয়াইব, গাজীপুর মহানগর এনসিপির সদস্যসচিব আব্দুল্লাহ আল মুহিম, গাজীপুর জেলা এনসিপির সদস্যসচিব খন্দকার আল আমীন এবং জেলা ছাত্রশক্তির আহ্বায়ক বশির আহমেদ অপুসহ এনসিপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, মহানগর ও জেলার নেতারা।

আরও পড়ুন

৬ জুলাই থেকে এনসিপির ‘জুলাই পদযাত্রা’

এনসিপির নেতাদের আগমন উপলক্ষে কালীগঞ্জে দলটির নেতারা ব্যস্ত সময় পার করছেন। আয়োজকরা দেশব্যাপী জুলাই পদযাত্রার উদ্বোধনী এ সমাবেশে সর্বস্তরের জনগণকে উপস্থিত থেকে কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন।

এনএস/ইএ