জুলাই সনদ বাস্তবায়ন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির জামালপুর জেলা শাখা।
শুক্রবার (১৭ জুলাই) সকাল ১০টার দিকে শহরের পিটিআই মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বকুলতলা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারে কোনো গড়িমসি চলবে না: নুরুল আমিন
সমাবেশে ইসলামী ছাত্রশিবির জামালপুর জেলা শাখার সভাপতি আসাদুল ইসলাম বলেন, ‘বিগত সরকারের আমলে বর্তমান সরকারপক্ষ ও বিরোধী দল উভয়ই জুলুম-নির্যাতনের শিকার হয়েছে। তাই আমরা তাদের প্রতি আহ্বান জানাই, দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করুন। অন্যথায় এ দেশের ছাত্রজনতা আবারও রাজপথে ফিরে আসবে।’
জেলা শাখার সাহিত্য সম্পাদক শামসুদ্দিন সুলাইমান বলেন, ‘২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। সরকার যদি তা বাস্তবায়ন না করে, তাহলে ছাত্রজনতা আবারও গণ-অভ্যুত্থানের মাধ্যমে নিজেদের দাবি আদায় করবে।’
বিক্ষোভ মিছিলে ইসলামী ছাত্রশিবির জামালপুর জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
হৃদয় আহম্মেদ/এসজেডএইচ/জেআইএম








