চলতি জুলাই মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে দিন ও রাতের তাপমাত্রা। এ ছাড়া স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে দেশের বিভিন্ন অঞ্চলে ১ থেকে ২টি বিচ্ছিন্ন মৃদু তাপপ্রবাহ (৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে।বুধবার (১ জুলাই) জুলাই মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।পূর্বাভাসে বলা হয়, এ মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশে ৮ থেকে ৯ দিন বজ্রপাত হতে পারে।আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বৃষ্টিপাতের কারণে জুলাই মাসে দেশের প্রধান নদ-নদীর পানিসমতল সামগ্রিকভাবে বাড়তে পারে। ভারি বৃষ্টিপাতের ফলে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
লাইফস্টাইল
জুলাইয়ে বাড়বে তাপমাত্রা, তাপপ্রবাহ-বন্যার শঙ্কাও

শেয়ার করুন







