২০২৬ সালের এসএসসি ও সমমানের ফল পূর্ব ঘোষণা অনুযায়ী ২০ জুলাই প্রকাশিত হচ্ছে না। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন গত ৮ জুন এই তারিখ ঘোষণা করেছিলেন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান আজ প্রথম আলোকে নিশ্চিত করেন, ২০ তারিখে ফল আসছে না, তবে জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশের প্রস্তুতি আছে। ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে পরীক্ষা শেষ হয়েছিল, ব্যবহারিক পরীক্ষা ১৪ জুন পর্যন্ত চলবে।