ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদান রাখায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ইউনিটকে পুরস্কৃত করেছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
সভায় জানানো হয়, জুনে ডিএমপির অপরাধ বিভাগের মধ্যে শ্রেষ্ঠ বিভাগের স্বীকৃতি অর্জন করেছে মিরপুর বিভাগ। অন্যদিকে শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেয়েছে পল্লবী থানা। দ্বিতীয় স্থান অর্জন করেছে তুরাগ থানা এবং তৃতীয় হয়েছে শাহজাহানপুর থানা।
সোমবার (১৩ জুন) ডিএমপি হেডকোয়ার্টার্সে আয়োজিত ‘জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা’ সভায় উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার।
সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার শামীম হোসেন প্রথম স্থান অর্জন করেছেন। দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আবদুল্লাহ আল মামুন।
আরও পড়ুন
পুলিশকে ডিএমপি কমিশনার / ব্যক্তি-গোষ্ঠী-দলের পক্ষে নয়, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন
শ্রেষ্ঠ এসআই হিসেবে প্রথম স্থান অর্জন করেছেন আদাবর থানার এসআই তরুণ কুমার এবং দ্বিতীয় স্থান অর্জন করেছেন পল্লবী থানার এসআই সাইফুল ইসলাম। এএসআইদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন যাত্রাবাড়ী থানার এএসআই আখতারুজ্জামান মন্ডল পলাশ এবং দ্বিতীয় স্থান অর্জন করেছে মিরপুর থানার এএসআই আনারুল ইসলাম।
গোয়েন্দা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে গোয়েন্দা-লালবাগ বিভাগ। শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন গোয়েন্দা-ওয়ারী বিভাগের ওয়ারী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফজলুল করিম।
ট্রাফিক বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগ। শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্টদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে দারুসসালাম-ট্রাফিক জোনের সার্জেন্ট দেলোয়ার হোসেন এবং দ্বিতীয় স্থান অর্জন করেছে গুলশান-ট্রাফিক জোনের সার্জেন্ট আশরাফুল ইসলাম।
অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট), অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) আবুল বাশার তালুকদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গণি, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোহাম্মদ শামসুল হকসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কেআর/এমকেআর








