জুড়ীতে ছেলে ফয়েজ মিয়ার লাঠির আঘাতে গুরুতর আহত সত্তরোর্ধ বাবা সুলতান আলীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নে মন্ত্রীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, পারিবারিক কলহের জেরে শুক্রবার রাতে ফয়েজ তার বাবা সুলতান মিয়ার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। ওসি রফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন। গৌরীপুরের ভাংনামারী ইউনিয়নের বারুয়ামারি গ্রাম থেকে বৃহস্পতিবার আলিফ মাহমুদ (২২) নামে এক গার্মেন্টসকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঠাকুরগাঁও সদরের গোলাম মোস্তফার ছেলে। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ওসি হাবিবুর রহমান। তিনি জানান, তার শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এলাকাবাসী জানায়, সকালে কৃষক খেতে বেগুন উঠাতে যাওয়ার সময় বিলে এক যুবকের লাশ দেখতে পান। পরে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। বুধবার রাতে কোনো এক সময় ওই যুবককে এনে কুপিয়ে হত্যা করা হয়েছে।







