কাজীপুরে যমুনায় গোসলে নেমে নদীর স্রোতে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার নিশ্চিতপুর ইউনিয়নের চরাঞ্চলের ছয় নম্বর নৌকাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নদীর স্রোতে তলিয়ে যাওয়ার পর স্থানীয় জেলেদের সহায়তায় তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলো টাঙ্গাইলের ভূঞাপুরের হালিদাপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জুনায়েত হোসেন (১৩) এবং সিরাজগঞ্জ সদরের ক্ষুদ্র কাটেঙ্গা চর এলাকার আব্দুল হালিমের ছেলে আরিফুল ইসলাম (১১)। এ ঘটনায় জামালপুরের সরিষাবাড়ীর জামিরা গ্রামের রাশেদুল ইসলামের ছেলে হাসিবুল্লাহ প্রাণে বেঁচে যান। তারা তিনজনই কাজীপুরের জজিরা মদিনাতুল উলুম কওমিয়া ও হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।








