রাজধানীর পল্লবীর কালশী মোড় এলাকায় বিহারি কলোনিতে জলাবদ্ধতা নিরসনের দাবিতে স্থানীয়দের আন্দোলনের কারণে যানচলাচলে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে। এতে ওই সড়কে চলাচলরতদের তীব্র যানজটের মুখে পড়তে হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রায় হাজারের বেশি মানুষ কালশী মোড় অবরোধ করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, পল্লবী থানা থেকে কালশী ফ্লাইওভারে ওঠার মুখে বিহারি কলোনি এলাকায় বৃষ্টির পানি জমে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে স্থানীয়রা আন্দোলন করলে কালশী এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিরপুর বিভাগের ট্রাফিকের ডিসির দিকনির্দেশনায় ট্রাফিক মিরপুর বিভাগের সদস্যদের পাশাপাশি ক্রাইম বিভাগের সদস্যরাও ঘটনাস্থলে দায়িত্ব পালন করছেন। তারা যান চলাচল স্বাভাবিক রাখতে এবং জনভোগান্তি কমাতে কাজ করছেন।

আরও পড়ুন

জলাবদ্ধতায় বিকল মোটরসাইকেল, মেকানিকের দোকানে চালকদের ভিড়

মিরপুর ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পরিত্রাণ তালুকদার জানান, সাড়ে ৬টার দিকে পল্লবীর কালশি মোড় অবরোধ করেন স্থানীয়রা। তাদের মূল দাবি পানি নিরসন। অবরোধের ফলে যান চলাচল ব্যহত হচ্ছে। আমাদের পুলিশ সদস্যরা তাদের সড়ক থেকে অন্যত্র সরিয়ে নিতে কাজ করছেন।

এদিকে, আন্দোলনের কারণে ওই এলাকায় ধীরগতিতে যানবাহন চলাচল করছে। প্রয়োজন না হলে চালকদের বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দিয়েছে ট্রাফিক পুলিশ।

টিটি/এএমএ