কানে হেডফোন লাগিয়ে মোবাইলে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের খেলা দেখার সময় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে রুবেল মোল্লা (২৫) নামে এক যুবককে মৃত্যু হয়েছে।
স্থানীয়দের থেকে জানা গেছে, সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি উপজেলার লাহিড়ী মোহনপুর রেলগেট ছেড়ে বর্ধণগাছা এলাকায় পৌঁছালে ট্রেনে কাটা পড়ে রুবেল। তিনি একই উপজেলার বর্ধনগাছা গ্রামের শামসুল মোল্লার ছেলে।
সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার বলেন, কানে হেডফোন লাগিয়ে রেললাইনে হেঁটে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের ফুটবল খেলা দেখছিলেন রুবেল। ফলে ট্রেনের হুইসেল শুনতে পাননি তিনি। একপর্যায়ে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এম এ মালেক/এনএইচআর/এএসএম








