অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘অপারেশন ফিন্যান্স পার্টনার্স’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ২০ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ ইন ফিন্যান্স, অ্যাকাউন্টিং।

অভিজ্ঞতা: ৩–৭ বছর।

চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিস।

বয়সসীমা: ২৫–৪০ বছর।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়ই)।

কর্মস্থল: যেকোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুবিধা: যোগাযোগ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, ওভারটাইম ভাতা, পারফরম্যান্স বোনাস, বিমা, মুনাফার অংশ, গ্র্যাচুইটি, বার্ষিক বেতন বৃদ্ধি, দুপুরের খাবারের সুবিধা, উৎসব বোনাস ২টি এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখুন এখানে

আবেদনের শেষ সময়: ২০ জুলাই, ২০২৬।

সূত্র: বিডিজবস ডটকম