রূপায়ণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যাপার্টমেন্টস অ্যান্ড ল্যান্ড সেলস বিভাগে ‘এজিএম/ডিজিএম’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩১ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

বিভাগ: অ্যাপার্টমেন্টস অ্যান্ড ল্যান্ড সেলস।

পদের নাম: এজিএম/ডিজিএম।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।

অভিজ্ঞতা: ১২–১৬ বছর।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: শুধু পুরুষ।

বয়সসীমা: ৩৫–৪২ বছর।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুবিধা: যাতায়াত ভাতা, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক বেতন বৃদ্ধি, দুটি উৎসব বোনাস দেওয়া হবে।

আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ৩১ জুলাই, ২০২৬।

সূত্র: বিডিজবস