খাগড়াছড়ি পানছড়ি উপজেলায় তিন যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ২ নম্বর চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গল পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। মরদেহ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনাস্থল দুর্গম হওয়ায় লাশ উদ্ধারে সময় লাগছে।

এ ঘটনার আঞ্চলিক সংগঠনগুলোর কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।