রাজধানীর উত্তর বাড্ডা থেকে তানহা (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে।

রবিবার (৫ জুলাই) মধ্যরাত সাড়ে ১২টার দিকে উত্তর বাড্ডা থানা রোড এলাকার আবু বক্কর সিদ্দিক মসজিদ সংলগ্ন কুদ্দুস মিয়ার ভাড়া বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার হয়। 

তানহাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া প্রতিবেশী মোস্তফা জানান, রাত সাড়ে ১২টার দিকে স্বামী ইয়াসিন ফরাজীর সঙ্গে তানহার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী রুম থেকে বের হয়ে গেলে তানহা ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর রুমের ভেতর কোনো সাড়াশব্দ না পেয়ে ইয়াসিন ফরাজীর সন্দেহ সন্দেহ হয়, পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকে তানহাকে সিলিং ফ্যানের সঙ্গে গলায়  ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলন্ত দেখতে পান তারা। 

দ্রুত উদ্ধারের পর তানহাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে অবস্থার অবনতি হলে রাত ২ টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তানহাকে তাকে মৃত বলে জানান।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মাদ ফারুক বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।”