খাগড়াছড়ির পানছড়িতে পাহাড়ের ২ আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলিতে ৩ জন নিহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধু মঙ্গল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে ৩ জনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে মরদেহ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। তবে নিহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।এ ঘটনায় পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলোর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।/
অপরাধ
পানছড়িতে আধিপত্যের লড়াইয়ে ৩ জনের মৃত্যু

শেয়ার করুন







