খুলনার শহরতলীর প্রান্তিকা আবাসিক এলাকায় আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে প্লাস্টিকের বস্তার ভেতর থেকে অজ্ঞাত এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাত সাড়ে ৯টার দিকে রাস্তার ওপর পড়ে থাকা প্লাস্টিকের বস্তা থেকে তাজা রক্ত বের হতে দেখে তাদের সন্দেহ হয়। বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বস্তার ভেতর থেকে মরদেহ উদ্ধার করে।
খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
খুলনা সদর থানার সহকারী পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, `এ হত্যার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। ওই নারীর পরিচয় শনাক্তে পিবিআই ও সিআইডি’র বিশেষজ্ঞ টিমকে তলব করা হয়েছে।'








