খুলনার পুরোনো জেলা কারাগারের সীমানা প্রাচীর টপকে পালিয়ে গেছেন হাজতি ইমন মাঝি। বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। কারা সূত্র জানায়, পালিয়ে যাওয়া হাজতি ইমন মাঝি নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া সেকেলার বটতলা মোড়ের আব্দুল মাঝির ছেলে। তিনি সোনাডাঙ্গা মডেল থানায় একটি চুরির মামলার আসামি। গ্রেফতারের পর ১৩ জুন ২০২৬ থেকে তিনি খুলনা জেলা কারাগারে হাজতি হিসেবে আটক ছিলেন। খুলনা জেলা কারাগারের সুপার আবু ছায়েম বিষয়টি নিশ্চিত করে বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কোনো ধরনের বাহ্যিক সহযোগিতা ছাড়াই ইমন লাফিয়ে লাফিয়ে কারাগারের দেওয়াল টপকে পালিয়ে যায়।