ন্যাটো সম্মেলনের ঠিক আগেরদিন সোমবার ইউক্রেনের রাজধানী কিয়েভের আবাসিক ভবনে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এক সপ্তাহের মধ্যে কিয়েভে এটি দ্বিতীয় বড় ধরনের হামলার ঘটনা। দেশটির সরকারি কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। এই হামলার পর ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আরও জোরদার করতে ন্যাটো জোটের প্রতি ‘দৃঢ় সিদ্ধান্ত’ নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এএফপি।