কোটালীপাড়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় রিয়াজুল শেখ নামে এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ। রিয়াজুল পূর্ণবর্তী গ্রামের আনারউদ্দিন শেখের ছেলে।
শুক্রবার বিকালে কুশলা ইউনিয়নের জাঠিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভিকটিমের বাবা বলেন, তার মেয়ে বাড়ির পাশে খেলা করছিল। রিয়াজুল শেখ মেয়েকে একটি মন্দিরের পেছনে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় আশপাশের লোকজন দেখে ফেললে তাকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ রিয়াজুল শেখকে আটক থানায় নিয়ে যায়। এ ঘটনায় তিনি ভ্যানচালক রিয়াজুল শেখের শাস্তির দাবি জানান। কোটালীপাড়া থানার এসআই উত্তম কুমার সেন বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে ভ্যানচালক রিয়াজুল শেখকে আটক করে থানায় নিয়ে আসি।








