রাজধানীর বিভিন্ন সড়কের সংযোগস্থলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ক্যামেরা বসানো হয়েছে। এসব সংযোগস্থলে স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক নিয়ন্ত্রিত হচ্ছে। এআই ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে ঢাকার অনেক সড়কে এখনো যান চলাচল নিয়ন্ত্রণের কাজটি ট্রাফিক পুলিশের হাতের ইশারায় চলে। কোথাও কোথাও ট্রাফিক নিয়ন্ত্রণে অব্যবস্থাপনাও দেখা যায়। এসব নিয়ে ছবির গল্প। ছবিগুলো সম্প্রতি তোলা।

উল্টো পথে চলছে ব্যাটারিচালিত অটোরিকশা। হাইকোর্ট–সংলগ্ন মোড়ে।
যানবাহন নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশের সদস্য। বাংলামোটর মোড়ে।
সড়কে বসানো হয়েছে সংকেতবাতি ও এআই ক্যামেরা। বাংলামোটর মোড়ে।
জেব্রা ক্রসিং দিয়ে পথচারীদের পারাপার নিশ্চিতে কাজ করছেন ট্রাফিক পুলিশের সদস্য। কারওয়ান বাজার এলাকায়।
বৃষ্টির সময় সড়কে পানি জমার পরিস্থিতি শনাক্ত ও দ্রুত ব্যবস্থাপনা নিশ্চিত করতে এআই ক্যামেরায় স্থাপন করা হচ্ছে সেন্সর। বিজয় সরণি মোড়ে।
লালবাতি জ্বলছে। গাড়ি থেমে আছে। পথচারীরা সড়ক পার হচ্ছেন। কদম ফোয়ারা এলাকায়।