ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে খেলতে নামার আগে বড় ধাক্কা খেয়েছে মরক্কো। দলটির হয়ে গ্রুপ পর্বের সব ম্যাচেই গোল করা ইসমাইল সাইবারির গুরুত্বপূর্ণ এই ম্যাচে হ্যামস্ট্রিং চোটের কারণে খেলা হচ্ছে না।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াহাবি জানান, কোয়ার্টার ফাইনালে হামস্ট্রিং চোটের কারণে খেলতে পারবেন না দলের গুরুত্বপূর্ণ ফরোয়ার্ড ইসমাইল সাইবারি।
মোহাম্মদ ওয়াহবি বলেন, ‘কানাডার বিপক্ষে পাওয়া চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি সাইবারি। তিনি ছাড়া দলের সবাই শতভাগ ফিট।’
তিনি আরও বলেন, ‘সে এখনও প্রস্তুত নয়। তবে আশা করি, তার জন্য বিশ্বকাপ এখানেই শেষ হয়ে যায়নি।’
এবারের বিশ্বকাপে মরক্কোর তিনটি গ্রুপ ম্যাচেই গোল করেছিলেন সাইবারি। এছাড়া শেষ ষোলোতে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে জয়সূচক পেনাল্টিটিও নিয়েছিলেন তিনি।
আইএন








