চুনারুঘাটে কৃষিকাজের সময় তার ছিড়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারিয়েছেন দুই ভাই। বৃহস্পতিবার উপজেলার শানখলা ইউনিয়নের দক্ষিণ গোড়ামী (মির্জাপুর) গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। এ সময় আরও দুইজন আহত হয়েছেন। নিহতরা হলেন দক্ষিণ গোড়ামী (মির্জাপুর) গ্রামের আব্দুল্লাহ মিয়া ও আজিদ মিয়া। স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার কৃষিকাজের সময় বিদ্যুতের তার ছিড়ে জমিতে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্টে চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ মিয়া ও আজিদ মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।