নতুন পাঁচ হাজার টনের একটি নৌ-বিধ্বংসী যুদ্ধজাহাজ থেকে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন আধুনিক অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা প্রেসিডেন্ট কিম জং উন উপস্থিত থেকে এই পরীক্ষা তদারকি করেছেন। রোববার কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।








