কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের নেতা আনোয়ারুল করীর টুটুল দলের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে পদত্যাগ করেছেন। 

সোমবার (২৯ জুন) দুপুর সাড়ে ১২টায় পৌর এলাকার রথপাড়াস্থ নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে তিনি পদত্যাগের তথ্য জানান।

এ সময় লিখিত বক্তব্যে টুটুল জানান, সাম্প্রতিক বাস্তবতায় পারিবারিক এবং ব্যবসায়িক কারণে বাড়তি চাপের মুখে তার দলীয় পদ ধারণসহ কর্মী হিসেবে দলের সঙ্গে সম্পৃক্ততা রক্ষা করা কষ্টসাধ্য। তিনি ইতোমধ্যে সংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি প্রাপ্তি সাপেক্ষে দল থেকে পদত্যাগ করেছেন।