দীর্ঘদিন ধরে মুখে ক্যানসারে আক্রান্ত সৈয়দপুরের তাপস। এ রোগ থেকে সুস্থ হতে ভিটেমাটি সব বিক্রি করেছেন তিনি। বর্তমানে অর্থাভাবে বিনা চিকিৎসায় কাতরাচ্ছেন। সহৃদয় দেশবাসীর সহযোগিতায় সুচিকিৎসা করে সুস্থ দেহে বাঁচতে চান তাপস।
তাপস চন্দ্র বিশ্বাস (৩৯) চাকরি করতেন একটি ওষুধ কোম্পানিতে। সেখানে অস্থায়ী কর্মচারী ছিলেন তিনি। দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসা খরচ মেটাতে গিয়ে সর্বস্ব বিক্রি করে উপয়ান্তর না পেয়ে দেশবাসীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। ন্যাসোফেনজিয়াল রোগে আক্রান্ত তাপস সহায়-সম্বল বেচে এ যাবত ১৩ লাখ টাকা খরচ করেছেন। আরও প্রয়োজন প্রায় ২০ লাখ টাকা। তার স্ত্রী স্বামীর চিকিৎসার ব্যয় মেটাতে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন। তাপস চন্দ্র বিশ্বাসের কাছে অর্থসহায়তা পাঠাতে বিকাশ-০১৭৬০৭৭৮৯৮৬ ও নগদ-০১৮৯৭৫৩৩৯৫৩ নম্বরে অনুরোধ করা হয়েছে।








