বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণে জনসচেতনতা বাড়াতে আইএফআইসি ব্যাংক পিএলসির আয়োজনে রাজধানীর মতিঝিলে বাংলা কিউআর সম্পর্কিত জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রোববার কার্যক্রমের অংশ হিসাবে আইএফআইসি ব্যাংক বাংলা কিউআর বুথ উদ্বোধন করা হয়। এরপর র্যালি অনুষ্ঠিত হয় এবং লাইভ কিউআর পেমেন্টের মাধ্যমে ক্যাশলেস লেনদেন সম্পর্কে ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের অবহিত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা এবং চিফ অব ব্রাঞ্চ বিজনেস ও হেড অব অপারেশন্স হেলাল আহমেদ। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক মঈন উদ্দীন অনুষ্ঠানে অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি।








