লা রিভ লঞ্চ করেছে সামারের নতুন কালেকশন। নতুন ডিজাইনগুলোর মূল উপজীব্য হলো হালকা কাপড়, সহজ কাট, নরম রং ও ব্যবহারিক স্টাইল। এতে উৎসবের আভাস আছে, আছে অফিস, ক্যাম্পাস, ভ্রমণ ও দৈনন্দিন জীবনের উপযোগিতাও।
নারী, পুরুষ, টিন ও শিশু, সবার জন্য এমন পোশাক তৈরি করা হয়েছে, যা স্টাইলের সঙ্গে স্বস্তিকেও প্রাধান্য পেয়েছে। কটন, কটন জার্সি, কটন পিকে, ভিসকস ইতাদি কাপড়ের পোশাক আরামকে অগ্রাধিকার দেয়। রঙের ক্ষেত্রে হোয়াইট, ব্লু, গ্রিন, ব্রাউন, অ্যাশ ইত্যাদি কালার মিশ্রণ আছে। গরমে চোখে আরামদায়ক, সহজে স্টাইল করা যায় এমন রঙকে গুরুত্ব দেওয়া হয়েছে। ঘরে বসে পছন্দের সামার ডিজাইন পেতে ব্রাউজ করতে হবে www.lerevecraze.com








