দীর্ঘদিনের তিক্ততা ভুলে রাজপ্রাসাদে ফিরতে পারেন রাজা চার্লসের ছোট ছেলে প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান মার্কেল। ২০২০ সালে রাজকীয় সব সুযোগ-সুবিধা ও দায়িত্ব ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন হ্যারি। এরপর রাজপরিবারের বিরুদ্ধে বর্ণবাদ ও বৈষম্যের একাধিক বিস্ফোরক অভিযোগ আনায় সম্পর্ক একবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। কিন্তু দীর্ঘদিনের সেই তিক্ততা ও অভিমানের বরফ গলিয়ে আগামী মাসে যুক্তরাজ্যে একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক অনুষ্ঠানে যোগ দিতে আসতে পারেন হ্যারি ও মেগান। তবে হ্যারি ও মেগান এবার একা নন, সঙ্গে নিয়ে আসতে পারেন তাদের দুই সন্তান প্রিন্স আর্চি ও প্রিন্সেস লিলিবেটকেও। বিবিসি।








