অভিনেত্রী মৌসুমী হামিদ মা হতে চলেছেন। পাশাপাশি জানিয়েছেন নিজের দ্বিতীয় বিয়ের খবরও। এমন খবরে চমকে যান শুক্রবার (৩ জুলাই) ‘চরকি কার্নিভ্যাল’-এ আসা প্রায় সবাই।চমক ভাঙার পর মৌসুমী হামিদকে প্রশ্ন করা হয়, কবে, কোথায় বিয়ে করলেন? তিনি নির্বিকার সুরে বললেন, বিয়ে বেশ আগেই তাদের হয়েছে। আপাতত মা হচ্ছি। সেটা নিয়েই থাকতে চাই।শুধু তাই নয়, মৌসুমী হামিদ আরও বললেন, ‘আমরা দীর্ঘ ১৪ বছরের পুরোনো বেস্ট ফ্রেন্ড। আমাদের মধ্যে অনেক বিষয়ে মিল ছিল। যে কারণেই বিয়ের সিদ্ধান্ত নিই।’শুক্রবার (৩ জুলাই) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে 'চরকি কার্নিভ্যাল'-এ রেড কার্পেটে হেঁটে আসার সময়ই বোমা ফাটিয়েছেন মৌসুমী হামিদ। সহকর্মীদের উদ্দেশে চট করে বলেন, ‘আমি মা হতে চলেছি রে, এই দেখ আমার সন্তান।’এ সময় মুমতাহিয়া টয়া, সৈয়দ জামান শাওনসহ আরও অনেকেই এগিয়ে আসেন শুভকামনা জানাতে। টয়া খুশিতে জড়িয়ে ধরে হবু সন্তান ও মায়ের জন্য আশীর্বাদ করেন।মৌসুমী হামিদ আবেগ নিয়ে বলেন, ‘আমি সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য প্রথম বাইরে এসেছি। জানতাম এখানে অনেকেই থাকবে। সবার সঙ্গে দেখা হবে। এ জন্য স্বামীসহ এসেছি মা হওয়ার খবর দিতে।’শুধু মা হওয়ার খবরই নয়, এর মধ্য দিয়ে প্রকাশ্যে এলো তার দ্বিতীয় বিয়ের খবরও। তিনি সবাইকে স্বামী আবদুল ওয়াদুদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।বিয়ের বিষয়ে মৌসুমী বলেন, ‘অনেকেই ভুলভাবে খবর প্রকাশ করবে। এই জন্য আমি এত দিন কাউকে কিছু বলিনি। যে কারণে আজ চরকির কার্নিভ্যালে এসেছি। আমার কাছে মনে হয়েছে, এই অনুষ্ঠানের মাধ্যমে সঠিকভাবেই মা হওয়ার খবরটা জানবে সবাই।'মৌসুমী হামিদ শেষে বলেন, ‘আমি এবং আমার অনাগত সন্তান ভালো আছি। নতুন একটা অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছি। এ জন্য সবার কাছে দোয়া চাই।’প্রসঙ্গত, বাংলাদেশের ওটিটি অঙ্গনের অন্যতম বড় আয়োজন ‘চরকি কার্নিভ্যাল’-এর দিনব্যাপী অনুষ্ঠানে পুরস্কার প্রদানের মধ্য দিয়ে শেষ হয় দ্বিতীয় চরকি অ্যাওয়ার্ডসের আয়োজন।
রাজনীতি
মা হচ্ছেন মৌসুমী, জানালেন বিয়ের খবরও

শেয়ার করুন







