‘আলোকিত লালমনিরহাট’ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে জেলা আইনজীবী। এর অংশ হিসাবে আগামী এক মাস মাদক ও জুয়া আইনে গ্রেফতার আসামিদের পক্ষে জামিন আবেদন বা আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আইনজীবী সমিতি এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছে। মাদক, জুয়া, যৌতুক ও বাল্যবিয়ে-এই চারটি সামাজিক অপরাধমুক্ত লালমনিরহাট গড়তে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে ‘আলোকিত লালমনিরহাট’ আন্দোলন শুরু হয়েছে। সংবাদ সম্মেলনে জেলা আইনজীবী সমিতির সভাপতি কে এম হুমায়ুন রেজা স্বপন বলেন, ‘সীমান্তবর্তী জেলা হিসাবে লালমনিরহাটে মাদকের আগ্রাসনে সমাজিক অবক্ষয় দেখা দিয়েছে। সমাজ বিনির্মাণে দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণমন্ত্রী ‘আলোকিত লালমনিরহাট’ নামে সামাজিক আন্দোলন

শুরু করেছেন। আন্দোলনে সম্পৃক্ত হতে জেলা আইনজীবী সমিতির সব সদস্য আগামী এক মাস মাদক ও জুয়া আইনে গ্রেফতারকৃতদের পক্ষে কোনো ধরনের আইনি সহায়তা প্রদান করবেন না।’