বরিশালের নবাগত পুলিশ কমিশনার ও বরিশাল রেঞ্জের ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহ মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতা নীতি ঘোষণা করেছেন। শনিবার (৮ আগস্ট) দুপুরে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনারের কার্যালয়ে আয়োজিত ওই সভায় আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেন, 'মাদককে আমরা জিরোতে নামিয়ে আনতে চাই। এ ক্ষেত্রে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে আমি আপনাদের সকলের সহযোগিতা চাই।'সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, 'আপনারা আমার ডাকে সাড়া দিয়ে আজ এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের প্রতি আমার সর্বোচ্চ সম্মান ও ভালোবাসা রয়েছে। এই পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য যেন সবসময় অটুট থাকে - এটাই আমার প্রত্যাশা।'মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, এনটিভি ও যুগান্তরের ব্যুরো প্রধান আক্তার ফারুক শাহীন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মুরাদ আহমেদ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ আলাউদ্দিন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি খালেদ সাইফুল্লাহ, দ্য ডেইলি স্টারের সুশান্ত ঘোষ ও এসএ টিভির ফয়সাল মাহমুদসহ স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীরা।এর আগে বৃহস্পতিবার (৬ আগস্ট) আনুষ্ঠানিকভাবে বরিশাল রেঞ্জের ডিআইজি এবং বিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আবু রায়হান মুহাম্মদ সালেহ। দায়িত্ব নেওয়ার পর তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠকও করেন।
রাজনীতি
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা বিএমপি কমিশনারের

শেয়ার করুন







